ডেভিল হান্ট : চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব গ্রেপ্তার
২৪ নভেম্বর, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ডেভিল হান্ট : চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব গ্রেপ্তার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৪-০২-২০২৫ ০৮:৫৩ পূর্বাহ্ন
ডেভিল হান্ট : চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব গ্রেপ্তার
‘অপারেশন ডেভিল হান্ট’ এ চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিব খানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সাবরেজিস্ট্রার অফিস এর নিকট থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল।

তিনি বলেন, হাবিবের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা চলমান রয়েছে। কয়েকদিন পূর্বে গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল এর সাথে তার সখ্যতা রয়েছে বলে আমরা জানতে পারি।

খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, গ্রেপ্তার হাবিব খান শহরের নিউ ট্রাক রোড খান বাড়ির মৃত হারিছ খানের ছেলে। তিনি নিজেকে কখনো সাংবাদিক, কখনো অটোরিকশা মালিক সমিতির নেতা পরিচয় দেন। তার বিরুদ্ধে মাদক কারবারি জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তার ছোট ভাই সোহাগ ছাত্রলীগ নেতা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেপ্তার আসামীকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০২-২০২৫ ০৮:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া