চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারি
১০ জুলাই, ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন

  

চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০২-২০২৫ ০২:৩০ অপরাহ্ন
চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারি
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে এ ও বি প্যানেলের প্রার্থীরা সহকারী নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রধানীয়া।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. সানজিদ হাসান সানি।

নির্বাচনে অংশে নেয়া মিজানুর রহমান ও সেলিম মিয়া (এ) প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে মো. মিজানুর রহমান মৃধা, সহ-সভাপতি পদে নূর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক পদে মো. সেলিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মোস্তফা কামাল পাবেল, সাংগঠনিক সম্পাদক পদে মো. বিল্লাল হোসেন মিয়াজী, কোষাধ্যক্ষ পদে মো. শিপন বাবু, সদস্য কার্যকরী পরিষদের কাউসার গাজী ও বোরহানউদ্দিন, জেনারেল অডিটর পদে মো. আমির হোসেন, রানিং অডিটর পদে নাদিম হোসেন, সভাপতি নিয়ন্ত্রণ পরিষদ পদে নাসির উদ্দিন, সম্পাদক নিয়ন্ত্রণ পরিষদ পদে মো. কাউসার হোসেন এবং সদস্য নিয়ন্ত্রণ পরিষদ পদে ফয়সাল মিয়াজি ও মো. হাসান দিদার।

মনির হোসেন মুন্সি ও মো. মজিবুর রহমানের (বি) প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে মো. মনির হোসেন মুন্সী, সহ-সভাপতি পদে আবু জাফর শিকদার, সাধারণ সম্পাদক পদে মো. মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মজিব বেপারী, সাংগঠনিক সম্পাদক পদে মো. মোজাম্মেল খান, কোষাধ্যক্ষ পদে মো. ইয়াসিন, সদস্য কার্যকরী পরিষদ পদে মফিজুল ইসলাম ও আলমগীর হোসেন, জেনারেল অডিটর পদে আমিনুর রহমান তপাদার, রানিং অডিটর পদে মো. ইয়াসিন হোসেন, সভাপতি নিয়ন্ত্রণ পরিষদ পদে নুরুল ইসলাম গাজী, সম্পাদক নিয়ন্ত্রণ পরিষদ পদে মো. কাদের এবং সদস্য নিয়ন্ত্রণ পরিষদ পদে তাহের গাজী ও মেহেদী হাসান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০২-২০২৫ ০২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া