সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
১৯ জুন, ২০২৬ ০২:৫২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০২-২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে দুই কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, দীপু মনি তার অস্থাবর সম্পদ সমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ১৬ টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। দীপু মনির তার ১৬টি হিসাবে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা করা হয়। এর মধ্যে তিনি ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন। বর্তমানে এসব হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।

দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

এরপর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০২-২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া