অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪
২৪ নভেম্বর, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০২-২০২৫ ১০:১৬ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ নতুন করে আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত শনিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত সাত দিনে সারা দেশে এই অভিযানে মোট ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ বিকেল) এই অভিযানের সময় ৫০৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি, ২টি চাপাতি।

পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০২-২০২৫ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 187 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া