চাঁদপুরের মতলব উত্তরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
১৮ নভেম্বর, ২০২৬ ০৩:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরের মতলব উত্তরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০২-২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ন
চাঁদপুরের মতলব উত্তরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত লাইলী বেগম(৪৫) নামের একজন নারী মাদক কারবারিকে এক কেজি গাজাসহ গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তার লাইলী বেগম(৪৫) মতলব উত্তর পৌরসভাধীন মোঃ স্বপন প্রধানের স্ত্রী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) চাঁদপুর জেলা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে মতলব উত্তর থানাধীন ছেংগারচর পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড হতে আসামীকে আটক করা হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০২-২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 175 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া