কচুয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান
০৩ জুন, ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন

  

কচুয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০২-২০২৫ ০৫:১২ অপরাহ্ন
কচুয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করেছে প্রাক্তন শিক্ষার্থীরা।

এ উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা বাড়ার সাথে সাথে অনুষ্ঠানস্থল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় রূপ নেয়। দীর্ঘদিন পর সহপাঠীদের দেখতে পেয়ে একে অপরের সাথে আলিঙ্গনে মিলিত হওয়ার পাশাপাশি আনন্দে আত্মহারা হয়ে উঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম চৌধুরী ও শিক্ষক উম্মে সালমা তন্নীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের বিদায় ও সংবর্ধনার আয়োজন বিরল। কতোটা ভালোবাসা থাকলে এই রকম সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা যায়। এর মধ্যেও আমরা শিক্ষকদের সম্মান দিতে কুণ্ঠাবোধ করি।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আমি ইতোমধ্যে আর্থিক বরাদ্দ দিয়েছি। সরকারের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি তাঁর শৈশবের বিদ্যালয়ের কথা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী অ্যাড. ইব্রাহীম খলিল মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশ্রাফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগ, প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসেন মজুমদার, মোজাম্মেল হক কুটু, ফজলুল হক মজুমদার, আক্তার হোসেন, মোজাম্মেল হোসেন ও তাজুল ইসলাম আকাশ, সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ডা. কবির হোসেন সোহেল ও সদস্য সচিব আবুল বাশার মজুমদার।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোজাম্মেল হোসেন, মনির হোসেন, মোশারফ হোসেন, খোরশেদ আলম ও পলাশ মজুমদারসহ আয়োজন কমিটির সদস্যবৃন্দ।

সংবর্ধিত শিক্ষকরা হলেন: মো. আব্দুর রহমান (বি-কম), মাও. মো.সফিকুর রহমান, মো. হারুনুর রশীদ তালুকদার, মো. আবু জাফর মজুমদার (মরণোত্তর) ও সুকুন চন্দ্র রায় (মরণোত্তর)।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০২-২০২৫ ০৫:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া