শাহরাস্তি পৌর আওয়ামী লীগ সভাপতি বিমানবন্দরে গ্রেপ্তার
১০ জুন, ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন

  

শাহরাস্তি পৌর আওয়ামী লীগ সভাপতি বিমানবন্দরে গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০২-২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
শাহরাস্তি পৌর আওয়ামী লীগ সভাপতি বিমানবন্দরে গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল (৪৫) কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির মৃত নজিবুল হক চৌধুরীর ছেলে। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বিগত সময়ে উপজেলা যুবলীগের আহবায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালি উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ আরো অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানায়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, গ্রেপ্তার জুয়েল বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০২-২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া