চাঁদপুরে মাদক কারবারির বাসা থেকে ফেন্সিডিল উদ্ধার
১০ জুলাই, ২০২৬ ০৮:১৬ অপরাহ্ন

  

চাঁদপুরে মাদক কারবারির বাসা থেকে ফেন্সিডিল উদ্ধার

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৬-০২-২০২৫ ০১:০৮ অপরাহ্ন
চাঁদপুরে মাদক কারবারির বাসা থেকে ফেন্সিডিল উদ্ধার
চাঁদপুর শহরের রেলওয়ে ক্লাব রোড এলাকার মাদক কারবারি মো. মিলন (৩০) এর বাসা থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্বদানকারী চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপ সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মিলনের রেলওয়ে ক্লাব রোড বাসায় অভিযান পরিচালনা করা হয়। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বাসা থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ফেন্সিডিল চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, লঞ্চঘাট, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জায়গায় রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে গত এক মাসে প্রতিনিয়ত চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে অপারেশন পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন তথ্য সংগ্রহ চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৬-০২-২০২৫ ০১:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 252 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া