হাজীগঞ্জে সেলিম হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
২৯ আগস্ট, ২০২৬ ০৬:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে সেলিম হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০২-২০২৫ ১১:০৮ অপরাহ্ন
হাজীগঞ্জে সেলিম হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
হাজীগঞ্জে মো. সেলিম হোসেন কবিরাজ (৪৫) হত্যা মামলার প্রধান আসামী একই এলাকার আলী আকবর কাজীকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার (১৬ ফেব্রুয়ারী) তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার র‌্যাব ও পুলিশের আভিযানিক একটি দল। তাকে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আসামি আকবর কাজী উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামের কাজী বাড়ির মৃত আব্দুল ওহাবের ছেলে। হত্যাকাণ্ডের শিকার সেলিম একই গ্রামের কবিরাজ বাড়ির আবুল কালাম কালুর ছেলে।

ধানের চারা রোপন করাকে কেন্দ্র করে গত ৩১ জানুয়ারী, শুক্রবার জুমার নামাজের পর গৌড়েশ্বর পশ্চিম পাড়া মদীনাতুল জামে মসজিদের সামনে সেলিম কবিরাজকে মারধরে করেন আলী আকবর কাজীসহ তাদের পরিবারের লোকজন। এতে মাথা ফেটে ও শরীরের বিভিন্ন স্থাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন সেলিম কাজী।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। কিন্তু তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন চাঁদপুর সদর হাসপাতালে যায় এবং সেখানে তিনি মারা যান।

পরের দিন ১ ফেব্রুয়ারী, শনিবার বিকালে হত্যাকাণ্ডের শিকার মো. সেলিম হোসেনের দাফন সম্পন্ন হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইয়াছিন হোসেন সবুজ বাদী হয়ে নামীয় ৭ জন ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন মামলার আসামি নুরুল ইসলাম কাজীকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে নুরুল ইসলাম কাজী জেলহাজতে রয়েছেন। তিনি কাজী বাড়ির আলী আজ্জম কাজীর ছেলে। এদিকে ঘটনার পর মামলার প্রধান আলী আকবর কাজী পালিয়ে যান। তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারী) গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশের আভিযানিক একটি দল।

মামলার অপর আসামিরা হলেন, গৌড়েশ্বর গ্রামের কাজী বাড়ির মৃত আব্দুল ওহাবের ছেলে আনিসুর রহমান কাজী, আনোয়ার হোসেন কাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন কাজী ও রাশেদ কাজী, আবু সুফিয়ানের ছেলে রাব্বী কাজী, আনিসুর রহমানের স্ত্রী রিনা বেগম। তাদেরকেও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে জানান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০২-২০২৫ ১১:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া