চাঁমেকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পি এস মং এবং জুবায়ের আহমেদ
৩১ মে, ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন

  

চাঁমেকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পি এস মং এবং জুবায়ের আহমেদ

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৬-০২-২০২৫ ১১:৪৮ অপরাহ্ন
চাঁমেকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পি এস মং এবং জুবায়ের আহমেদ
চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে আয়োজিত সার্জেল মাম্পস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে ২য় ব্যাচের শিক্ষার্থী পি এস মং এবং জোবায়ের আহমেদ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্ট শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী শিক্ষক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডাঃ ছাব্বির হোসেন, সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ নুরুল আলম,সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ খালেদ মোশাররফ, রেজিস্ট্রার (সার্জারী) ডাঃ রফিকুল ইসলাম ফয়সাল,হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস এর এরিয়া সেলস প্রধান রবিউল আলম।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুব প্রয়োজন। নিজেদের একঘেয়েমি কাটানোর জন্য খেলাধুলা করা দরকার।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে।এর মধ্যে রানার আপ হয় ৬ষ্ঠ ব্যাচ থেকে জোবায়ের আহমেদ এবং মোঃ মাজেদ।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে টাইটেল স্পন্সর ছিলো সার্জেল মাম্পস এবং সার্বিকভাবে সহযোগিতা করে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৬-০২-২০২৫ ১১:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া