শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০২-২০২৫ ০৯:১৪ পূর্বাহ্ন |
শনিবার (১৫ ফেব্রুয়ারি ) রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে একজনকে উপজেলার আদুরভিটি ও অপরজনকে নাউরী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার আদুরভিটি গ্রামের মৃত অলিউল্লাহ বকাউলের ছেলে রেজাউল করিম ওরফে ডেঙ্গু (৩৪) ও উত্তর নাউরী গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে আ. ছাত্তার বাবুল (৩৬)। ডেঙ্গু ছেংগারচর পৌর যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারা ফ্যাসিস্ট সরকার ও মায়া চৌধুরী গ্রুপের সক্রিয় সদস্য। তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করতে হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আটককৃত ডেঙ্গু ফ্যাসিস্ট সরকারের আমলে যুবলীগের সাথে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও মাদকসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন। তারা গত ৫ আগস্টের আগেও বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা করেছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, চলমান ডেভিল হান্ট অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া