চাঁদপুর শহরে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
১০ জুলাই, ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন

  

চাঁদপুর শহরে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০২-২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন
চাঁদপুর শহরে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর শহরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী সোহেল বেপারীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার সোহেল বেপারী (২৮ ) চাঁদপুর পৌরসভাধীন শ্রীরামদী এলাকার ফজল বেপারীর ছেলে।

রোববার (১৬ ফেব্রুয়ারী) চাঁদপুর জেলা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) জালাল উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে পৌরসভার ৩নং ওয়ার্ড হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী সোহেল বেপারীকে আটক করা হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০২-২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 139 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া