চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
১০ জুন, ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন

  

চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০২-২০২৫ ০৫:০৩ অপরাহ্ন
চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শান্ত (২২) কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মোঃ শান্ত (২২) শাহরাস্তি থানাধীন সূচীপাড়া এলাকার আবুল খায়ের ভুট্টোর ছেলে।

রোববার (১৬ ফেব্রুয়ারী) চাঁদপুর জেলা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে গত ১৫ ফেব্রুয়ারী শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউপিস্থ সূচীপাড়া(বাইল্যাতলী) সাকিন হতে আসামী মোঃ শান্তকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।

এ বিষয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০২-২০২৫ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 139 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া