শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০২-২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন |
এ উপলক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদ নানা আয়োজনে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগ অডিটরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে । সকাল ১১ টায় জাতীয় সংগীত পরিবেশন আলোচনা সভার ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুন্নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাংবাদিক মো.জাকির হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা গনঅধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব ওমর সালমান, হাসান মিজি,সদস্য আজমির খান উজ্জল, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এইচ এম সরিফ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল-আমিন সুমন।
এসময় জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চাঁদপুর সরকারি কলজ ছাত্রধিকার পরিষদের আহ্বায়ক ফারুক খাঁন, সদস্য সচিব আবু জাফর, বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিল।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া