শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০২-২০২৫ ১০:১১ অপরাহ্ন |
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
জরিমানা করা এজেন্সিগুলোর মধ্যে বেঙ্গল ট্রাভেলস, মনোয়ার ট্রাভেলস, মজমুদার ট্রাভেলস, ভাইব্রেন্ট ট্রাভেলস ও ভূঁইয়া ট্রাভেলসকে ৩ হাজার টাকা করে এবং বিমান ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১-এর ১১ ধারায় উল্লেখিত ট্রাভেলস এজেন্সিগুলো থেকে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ও উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতীয়া। এছাড়া অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া