শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০২-২০২৫ ১২:০৬ অপরাহ্ন |
সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বুধবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, গ্রামাঞ্চলে এখন রাতে শীত থাকলেও রাজধানীতে রাতের তাপমাত্রা বেড়ে গেছে। তবে সারা দেশেই দিনের তাপমাত্রা অনেকটা বেড়েছে। আগামী কয়েকদিন দেশে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের ডিমলায়। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া