সানরাইজ ক্লাবের আয়োজনে পুরাণবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৪ ফেব্রুয়ারি
৩১ মে, ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন

  

সানরাইজ ক্লাবের আয়োজনে পুরাণবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৪ ফেব্রুয়ারি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০২-২০২৫ ০২:৪৬ অপরাহ্ন
সানরাইজ ক্লাবের আয়োজনে পুরাণবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৪ ফেব্রুয়ারি
আগামী ২৪ ফেব্রুয়ারি চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সানরাইজ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ডসহ দীর্ঘদিন ধরে সানরাইজ ক্লাবটি বিভিন্ন খেলায় অংশগ্রহণ ও আয়োজকের দায়িত্ব পালন করছে।

টুর্নামেন্টের ফাইনালে লড়বে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমী। দু দলই জেলা শহরে কোনো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লড়বে প্রথম বারের মতো।

সেমি-ফাইনালে শক্তিশালী তালতলা ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে চাঁদপুর সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমী এবং পুরাণবাজার একাদশকে হারিয়ে ফাইনালে উঠে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠটিকে খেলাধুলায় সচল রাখার জন্যে ক্লাবের পক্ষ থেকে জেলা সদরের দলসহ উপজেলার ৬টি দল নিয়ে দীর্ঘদিন পরে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো: চাঁদপুর সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমি, তালতলা ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চাঁদপুর, পুরাণবাজার ফুটবল একাদশ, মতলব ফুটবল কিংস একাদশ ও কচুয়া উপজেলা ফুটবল দল।

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষ হচ্ছে একমাসের মধ্যেই। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা থেকে শুরু করে টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনালের খেলার দিনও দেখা গেছে উপচে' পড়া ক্রীড়ামোদী দর্শকদের ভীড়। প্রতিদিনই আয়োজকদের পক্ষ থেকে সেরা খেলোয়াড়দেরকে পুরস্কৃত করেন জেলার শিক্ষানুরাগী, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠকরাসহ গণমাধ্যমকর্মীরা।

সানরাইজ ক্লাবের সভাপতি ও সাবেক ক্রিকেটার ব্যাংকার সঞ্জয় দাস সুমন বলেন, দীর্ঘদিন ধরে পুরাণবাজার মধুসূদন মাঠে কোনো খেলাধুলার আয়োজন করা হয়নি। আমাদের ক্লাবটি খেলাধুলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে। আমরা চাই খেলাধুলার মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হোক। পুরাণবাজার মাঠটিতে আমরা যখন খেলেছি, তখন মাঠটি অনেক বড়ো ছিলো। দিন দিন মাঠটি ছোট হয়ে যাচ্ছে। আমি চাই এ মাঠে নিয়মিত জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন কোম্পানির পৃষ্ঠপোষকতায় খেলাধুলা যেনো চালানো হয়।

সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা বলেন, এ মাঠটিতে নিয়মিত খেলাধুলা হতো একসময়। জেলার ক্রীড়ামোদীরা যদি একটু এগিয়ে আসে তাহলে মাঠটিতে খেলাধুলা চালু থাকবে সব সময়ই।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০২-২০২৫ ০২:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 187 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া