চাঁদপুর জেলা প্রশাসনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাপক কর্মসূচি গ্রহণ
২৬ মে, ২০২৬ ০৬:১৫ অপরাহ্ন

  

চাঁদপুর জেলা প্রশাসনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাপক কর্মসূচি গ্রহণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০২-২০২৫ ০৪:২০ অপরাহ্ন
চাঁদপুর জেলা প্রশাসনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাপক কর্মসূচি গ্রহণ
চাঁদপুর জেলা প্রশাসনের ঊদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি গ্রহণ করেছে।

সিদ্ধান্ত ও কর্মসূচির মধ্যে রয়েছে :

চাঁদপুরের কেন্দ্রিয় শহিদ মিনারের পাদদেশে মাতৃভাষা দিবস উপলক্ষে ৭-২১ ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলার আয়োজন, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা । এ গুলো হলো -শিশুদের নিয়ে চিত্রাংকন, সঙ্গীত,আবৃত্তি , সুন্দর হাতের লেখা ও বাংলা বানান প্রতিযোগিতার আয়োজন থাকবে। ১০-১১ ১৫ পর্যন্ত শহিদ মিনারে জাগরণী অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আসর থাকবে। ২০ ফেব্রুয়ারি ১২ .০১ মিনিটে কেন্দ্রিয় শহিদ মিনাওে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ।

২১ ফেব্রুয়ারি সূর্যোদয় এর সাথে সাথে সরকারি -বেসরকারি ,আধা সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধ-নমিতভাবে উত্তোলন করতে হবে। ২১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় শহরের শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ ।

২০- ২১ ফেব্রুয়ারি পৌরসভার উদ্যোগে শহরের নতুন বাজার সড়ক, অঙ্গিকার পার্দদেশ, কেন্দ্রিয় শহিদ মিনার চত্বর, শপথ চত্বর, ইলিশ চত্বর, চিত্র লেখা মোড়, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়কে বাংলা বর্ণ্যামালা ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ।

২১ ফেব্রুয়ারি সকল স্কুল, কলেজসহ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাগণ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিতিসহ ছাত্র-ছাত্রীদের নিয়ে দিবসের প্রত্যুষে শহীদ দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সঙ্গীত পরিবেশন সহকাওে কর্মসূচি পালন করবে।

ঐ দিন শহীদের স্বরণে জেলার সকল সকল স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধ-নমিত থাকবে এবং বইপাঠ,স্ব-রচিত ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ সম্পর্কে আলোচনা সভা।

২১ ফেব্রুয়ারি সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত,মন্দিরে , গীর্জায় ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা। বিকেল ৪ টায় বই মেলার সমাপণি ও বিভিন্ন প্রতিয়োগিতার পুরস্কার বিতরণ করা হবে। আউটার স্টেডিয়ামে সন্ধায় থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি গ্রহণ করার জন্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০২-২০২৫ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 159 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া