মতলব উত্তরে অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধণা প্রদান
১৯ জুন, ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধণা প্রদান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০২-২০২৫ ০৪:৩৯ অপরাহ্ন
মতলব উত্তরে অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধণা প্রদান
মতলব উত্তরে অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধণা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ এখন পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে অনলাইন গণমাধ্যমই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল। তাই অনলাইন গণমাধ্যমে 'ফ্যাক্ট চেক' ও সত্যতা যাচাই করা খুব জরুরি। গণমাধ্যমগুলোকে সত্য-মিথ্যা যাচাই করে সংবাদ প্রকাশ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

এসময় তিনি অনলাইন গণমাধ্যমগুলোকে নিয়ম মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করার আহ্বান জানান।

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানে সঞ্চালনায় অনলাইন গণমাধ্যমের উপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মা'য়াজ, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সভাপতি মান্নান লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ বেপারী, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০২-২০২৫ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া