চাঁদপুর সদরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১০ জুলাই, ২০২৬ ০৬:০০ অপরাহ্ন

  

চাঁদপুর সদরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০২-২০২৫ ০৬:১৯ অপরাহ্ন
চাঁদপুর সদরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন চিহ্নিত মাদক কারবারি মোঃ মাসুদ মিজি (৩৩) কে গাঁজাসহ এবং মোঃ সোহাগ পাটোওয়ারী (৩৪) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক জনাব মো: আহসান হাবীব এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃমাসুদ মিজি (৩৩), পিতা- মোঃ শাহাজান মিজি, সাং- রামচন্দ্রপুর (মোমিনপুর), থানা: চাঁদপুর সদর, চাঁদপুরকে ৩৫০(তিনশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এছাড়া মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর উপজেলার মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ পাটোওয়ারী (৩৪), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- রামচন্দ্রপুর (মোমিনপুর)থানা: চাঁদপুর সদর, চাঁদপুরকে ২০(বিশ) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় যথাক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পরিদর্শক মোঃ আহসান হাবিব যথাক্রমে গাঁজা ও ইয়াবা সংক্রান্ত ধারায় পৃথক পৃথক ২(দুই)টি নিয়মিত মামলা দায়ের করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০২-২০২৫ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 121 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া