এটিএম আজহারের মুক্তির দাবিতে চাঁদপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
১৭ জুন, ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন

  

এটিএম আজহারের মুক্তির দাবিতে চাঁদপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০২-২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন
এটিএম আজহারের মুক্তির দাবিতে চাঁদপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
চাঁদপুরে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা জামায়াতের উদ্যোগে শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান।

জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলার সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তার।

তিনি বলেন, এই দেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার জনগনের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের মতামতের কোনো তোয়াক্কা করেনি। মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। হাসিনা সরকার নিয়মতান্ত্রিক আমাদের উপরে নিপীড়ন, নির্যাতন চালিয়েছেন। এটিএম আজহারুল ইসলামের উপর চরম নির্যাতন করেছে ফ্যাসিবাদী সরকার। তাকে বিনা কারণে জেলহাজতে পাঠানো হয়েছে। এরপর তাকে জেলহাজতে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে তারা।

তিনি আরও বলেন, এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, থাকবো। নয়তো ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে পুনরায় আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে আবারো রক্ত দিবো। তবুও আমরা তাঁর মুক্তি চাই। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা ছাড়া পেলেও তিনি এখনো কেন মুক্তি পাননি। অবিলম্বে তার মুক্তি না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া, শহর আমীর অ্যাড. মো. শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০২-২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 137 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া