কুয়েটে হামলার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল
২৫ মে, ২০২৬ ০২:৩১ পূর্বাহ্ন

  

কুয়েটে হামলার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৯-০২-২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন
কুয়েটে হামলার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল
কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ক্যাম্পাসের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই মশাল মিছিল শুরু হয়। পরে মশাল মিছিল আশপাশের এলাকা ঘুরে আবারও ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দ্রুত হামলাকারী ও নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

এসময় বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখোরিত করে তোলে তারা। 'সন্ত্রাসীরা হামলা করে, কুয়েট ভিসি কি করে', 'আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেবো না' স্লোগান দেয়।

এ সময় যেন নতুন করে আর কোনো ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা না হয় তার দাবিও জানান শিক্ষার্থীরা।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৯-০২-২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া