শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০২-২০২৫ ০৪:০৫ অপরাহ্ন |
গত এক সপ্তাহে তিনি কোন ধরণের মুনাফা ছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রায় ৩লাখ টাকা বিক্রি করেছেন। তিনি কমপক্ষে ২৫ থেকে ৩০ লাখ টাকার পন্য বিক্রি করবেন বলে আশাবাদী।
ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের শাহ আলম মালের এই ব্যবসা প্রতিষ্ঠান। নিজ এলাকায় বছরজুড়ে শাহ আলম স্টোরে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করেন। কিন্তু মাহে রমজান এলেই তিনি ১ থেকে দেড় মাস বিক্রি করেন রোজাদারের প্রয়োজনীয় ইফতারসহ অন্যান্য খাদ্যসামগ্রী।
স্থানীয় ক্রেতা মোজাম্মেল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে সব দ্রব্যমূল্যেরই দাম বেশি। এরপর রমজান আসলে সাধারণত মানুষের কিছু খাবারের আয়োজন বাড়ে। আর এক শ্রেণির ব্যবসায়ীরা তখন এসব পন্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষের পকেট কাটে। ওই শ্রেণির ব্যবসায়ী থেকে শাহ আলম ব্যাতিক্রম।
আরেক ক্রেতা নাছির উদ্দিন বলেন, শাহ আলম নামের এই ব্যবসায়ী এই সমাজের জন্য এখন উদাহরণ। তিনি প্রত্যন্ত অঞ্চলে থেকে এই ধরণের মহতী উদ্যোগ নিয়েছেন। আমি মনে করে প্রতিটি ব্যবসায়ী স্বল্প মুনাফায় রমাজনের পন্যে বিক্রি করতে পারেন এবং অসহায় মানুষের কথা চিন্তা করে এগিয়ে আসবেন।
সালাউদ্দিন ও আমান উল্লাহ নামে আরো দুইজন বাসিন্দা বলেন, শাহ আলম এর এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। তিনি বিগত দুই বছর ১টাকা লাভে পন্যে বিক্রি করেছেন। তার এই ধরণের উদ্যোগ দেশজুড়ে প্রশংসনীয়। এলাকার শ্রমজীবী ও মেহনতি মানুষ তার কাছ থেকে কিছুটা হলেও সাশ্রয়ী মূল্যে পন্য ক্রয় করতে পারছেন। এই ব্যবসায়ীর প্রতি এসব রোকজন কৃতজ্ঞ।
ব্যবসায়ী শাহ আলম বলেন, আমি বছরের ১১ মাস ব্যবসা করি। চিন্তা করলাম একমাস ব্যবসা করবো না। আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান উপলক্ষ্যে ক্রয় দামে বিক্রি করবো। দেশের অন্যনান্য ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ তারাও যেন রমজান মাসে মুনাফা কমিয়ে দেয় এবং গরিব, অসহায় ও দরিদ্র মানুষের কথা বিবচেনা করে এগিয়ে আসে।
তিনি আরো বলেন, গত ১৩ ফেব্রুয়ারি রমজান উপলক্ষ্যে বিক্রি শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই বিক্রির পরিমান দাঁড়িয়েছে প্রায় ৩লাখ টাকা। আশা করি রমজান মাসজুড়ে বিক্রি হলে প্রায় ২৫-৩০ লাখ টাকার পন্য বিক্রি হবে।
এদিকে গত ১৩ ফেব্রুয়ারি শাহ আলম স্টোরের বিনা লাভে পন্যে বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, শাহ আলম স্টোরের এই ধরণের উদ্যোগ প্রশংসনীয়। জেলা জুড়ে আমাদের অভিযান অব্যাহত। আমরা ব্যবসায়ীদের মূল্য তালিকা সাঁটানোসহ পন্যের গুনগত মান ঠিক রেখে ব্যবসা করার জন্য নিয়মিত তদারকি অব্যাহত রেখেছি। এছাড়া যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হচ্ছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া