শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০২-২০২৫ ১১:২৯ অপরাহ্ন |
বুধবার (১৯ ফেব্রুয়ারি ) উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক ও পারিবারিক বিভিন্ন কারণে ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে চাপে ছিলেন প্রণব দাস। ঘটনার দিন সকালে পরিবারের সকলের অগোচরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
প্রণবের স্ত্রী শিলা রাণী বলেন, গত ক'দিন যাবত আমার স্বামী ব্যবসায়িক ও পারিবারিক ঋণের কারণে সবসময় দুশ্চিন্তায় থাকতেন। কারো সাথে কোনো কিছু বলতেন না। প্রতিদিনের মতো এদিন সকালে আমি রান্না ঘরে কাজের জন্যে যাই। পরে ঘরে এসে দেখি, ফ্যানের সাথে আমার মেয়ের ওড়না দিয়ে পেঁচিয়ে স্বামী ঝুলে আছে। বাড়ির লোকজন এসে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া