চাঁদপুর শহরের ৪ প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা
২৯ মে, ২০২৬ ০৪:১৪ পূর্বাহ্ন

  

চাঁদপুর শহরের ৪ প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০২-২০২৫ ০৪:১৩ অপরাহ্ন
চাঁদপুর শহরের ৪ প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা
আমদানি কারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় চাঁদপুর শহরের ৪টি প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চিত্রলেখার মোড় ও কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স চিত্রলেখার মোড় ও কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশী কসমেটিকসে আমদানি কারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় সোস্যাল বাজার মালিককে ৫ হাজার, কসমেটিকস ওয়াল্ড মালিককে ৫ হাজার, বিউটি শপ কসমেটিকস মালিককে ৩ হাজার এবং রেড রোজ কসমেটিকস মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০২-২০২৫ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 163 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া