বিস্কুট-কেকে ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করলো সরকার
১৯ মে, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বিস্কুট-কেকে ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করলো সরকার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০২-২০২৫ ০৭:০৬ অপরাহ্ন
বিস্কুট-কেকে ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করলো সরকার
হাতে ও মেশিনে তৈরি বিস্কুট এবং কেকের ওপর বর্ধিত ভ্যাট কমিয়েছে সরকার। ১৫ শতাংশ ভ্যাট থেকে অর্ধেক কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে গত ৯ জানুয়ারি কেক, বিস্কুট, ফলের জুস, ইন্টারনেট, মোবাইল কলরেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। সুপারশপের ভ্যাট রেয়াত সহজ করলো এনবিআর ভ্যাট-ট্যাক্সের জাঁতাকলে বিস্কুটের প্যাকেট আর কত ছোট হবে।

গত ৯ জানুয়ারির আগে মেশিনে প্রস্তুত করা বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (প্রতিকেজি ২০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে) ও কেকের (প্রতিকেজি ৩০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে) ওপর ৫ শতাংশ ভ্যাট ছিল। কিন্তু তা ১০ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য বিস্কুট ও কেকের ওপর একলাফে ১০ শতাংশ ভ্যাট বাড়ানোয় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ক্রেতা-ভোক্তা ও ব্যবসায়ীরা ভ্যাট কমাতে সরকার ও এনবিআরের কাছে একাধিকবার আবেদন জানান।

ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে ১০ পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করে সরকার। এরপর প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভ্যাট ও শুল্ক কমাতে এনবিআরে একাধিকবার ধর্ণা দেয় বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)। সেই আবেদনে সাড়া দিয়ে হাতে ও মেশিনে তৈরি বিস্কুট এবং কেকের ওপর ভ্যাট কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নই। আমরা সংগঠনের সবাই নিয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবো।’


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০২-২০২৫ ০৭:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 172 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া