আমিরে জামায়াতের আগমন উপলক্ষে চাঁদপুর শহরে মটর শোভাযাত্রা
১৭ জুন, ২০২৬ ০৭:১৪ অপরাহ্ন

  

আমিরে জামায়াতের আগমন উপলক্ষে চাঁদপুর শহরে মটর শোভাযাত্রা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০২-২০২৫ ০৭:১৪ অপরাহ্ন
আমিরে জামায়াতের আগমন উপলক্ষে চাঁদপুর শহরে মটর শোভাযাত্রা
সাংগঠনিক সফরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তিনি এই পথসভায় অংশগ্রহণের কথা রয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়রি) বিকেলে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মোটর শোভাযাত্রা করেছে চাঁদপুর শহর ও ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা।

চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে বাসস্ট্যান্ড, ওয়ারল্যাস, বাবুরহাট এলাকা প্রদক্ষিণ করে শহরের মিশন রোড মোড়ে এসে পথসভার মাধ্যমে সমাপ্তি হয়।

এ সময় বক্তব্য দেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, আগামী শনিবার চাঁদপুর জেলা জামায়াতের আয়োজনে পথসভা স্মরণকালের জনসভায় রূপ নিবে ইনশাআল্লাহ। সে আলোকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুর জেলা জামায়াত। আজকে আমাদের শোভাযাত্রার সময় শহরে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, এর জন্য আমি সংগঠনের পক্ষ থেকে সবার কাছে আন্তরিক দু:খ প্রকাশ করছি।

এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, এইদিন সকাল ৯টায় আমিরে জামায়াত চাঁদপুরের পাশবর্তী লক্ষ্মীপুর জেলা সদরের সামাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন। ওই জনসভার আয়োজনে রয়েছে লক্ষ্মীপুর জেলা জামায়াত।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০২-২০২৫ ০৭:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 166 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া