কচুয়ায় অগ্নিদগ্ধে মারা যাওয়া শিক্ষার্থীর স্বজনকে আর্থিক সহায়তা দিলেন প্রশাসন
২৬ মে, ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন

  

কচুয়ায় অগ্নিদগ্ধে মারা যাওয়া শিক্ষার্থীর স্বজনকে আর্থিক সহায়তা দিলেন প্রশাসন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০২-২০২৫ ০১:৪২ অপরাহ্ন
কচুয়ায় অগ্নিদগ্ধে মারা যাওয়া শিক্ষার্থীর স্বজনকে আর্থিক সহায়তা দিলেন প্রশাসন
কচুয়া উপজেলার ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক অগ্নিকান্ডে ওই বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী সামিয়া রহমান অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

বৃহঃস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সামিয়া রহমানের চিকিৎসা ব্যয় ও দাফন কার্যের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামিয়া রহমানের পিতা মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচি হতে ২০ হাজার টাকা এবং উপজেলা সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে ৫ হাজার টাকার ভিন্ন ভিন্ন দুটি চেক সামিয়া রহমানের পিতা মিজানুর রহমানের হাতে তুলে দেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ হেলাল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ। সামিয়া রহমানের বাবা আর্থিক সহযোগিতা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাাশ করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০২-২০২৫ ০১:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া