জনবল সংকটে ফরিদগঞ্জ ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত
০৩ জুন, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন

  

জনবল সংকটে ফরিদগঞ্জ ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০২-২০২৫ ০৩:০৯ অপরাহ্ন
জনবল সংকটে ফরিদগঞ্জ ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত
জনবল সংকটের কারনে ফরিদগঞ্জ ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা সঠিকভাবে প্রদান করা যাচ্ছে না। এতে খামারিরা দৈনন্দিন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

হাসপাতালটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একজন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা একজন, ভেটেরিনারি সার্জন একজন, ভেটেরিনারি কম্পাউন্ডার একজন, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসট্যান্ট তিনজন, ফিল্ড অ্যাসিসট্যান্ট (এআই) একজন, ড্রেসার একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন এবং অফিস সহায়ক একজন থাকার কথা। অথচ ওই ১১টি পদের মধ্যে ৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে আছে।

সরজমিনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠির এ উপজেলাটিতে প্রায় প্রতিটি পরিবারের সদস্যরা গবাদি পশু ও গৃহপালিত পাখি পালনের সাথে জড়িত। ছোট-বড় দুগ্ধ ও গরুর খামার, পোল্ট্রিসহ প্রায় দেড় হাজারের অধিক খামার রয়েছে এ উপজেলায়। প্রতিদিন সেখানে অনেক গবাদি পশু চিকিৎসা করাতে নিয়ে আসেন এলাকার কৃষক ও খামারিরা। কিন্তু লোকবলের অভাবে অনেকেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে বাধ্য হচ্ছেন আশপাশের দোকানগুলো থেকে মুখস্থ ঔষধ নিতে। যদিও এতে ঝুঁকি থাকে।

নাহার এগ্রো ফার্মের মালিক কামরুন্নাহার বেগম বলেন, আমি দীর্ঘদিন গবাদি পশু পালনের সাথে জড়িত। গরু অসুস্থ হলে ফোন দেই, নামেমাত্র সেবা পাই, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হতে হয়।

খামারী শিপন বলেন, একমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসক না থাকায় খামারের গবাদি পশু অসুস্থ হলে এখন সবাই গ্রাম্য চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়।

সেবাগ্রহীতা ইয়াকুব মিয়া বলেন, খামারে কয়েকটি গরু অসুস্থ হওয়ায় পর পশু হাসপাতালে যাই। কিন্তু চিকিৎসক না থাকায় ভালো সেবা পাই না।

জনবল সংকটের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক বলেন, জনবলের অভাবে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জনবল পেলে আরো ভালোভাবে সেবা প্রদান করতে পারবো।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০২-২০২৫ ০৩:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 152 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া