শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২১-০২-২০২৫ ০৪:৫২ অপরাহ্ন |
শহীদ মিনারের সামান্য পরিমাণ অবেহেলা ও অবজ্ঞা হলে দাগ কাটে খাঁটি বাঙালির মনে। যদি শহীদ মিনারেই নোংরা এবং ময়লা আবর্জনায় ঘেড়া থাকে তাহলে মনে প্রশ্ন জাগে আমরা শহীদদের কতোটুকু সম্মান দেখাতে পারছি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ভোরে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় শহীদ মিনারে সরেজমিনে দেখা গেছে এমন চিত্র। ব্যস্ত এলাকায় নীরব দাড়িয়ে আছে অবহেলিত এই শহীদ মিনারটি। গরুর গোবর ফেলে রাখা হয়েছে শহীদ মিনারের পাদপাশে। এরকম চিত্র দেখে আবেগ-আপ্লুত হয়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
গনমাধ্যমকর্মী শাওন পাটোয়ারী তার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আমি যখন ছবিটি তুলেছি তখন ঘড়িতে ১২ঃ১৬ বাজে। তারমানে আজ মহান একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষা শহীদ দিবস। কিন্তু দুঃখের বিষয় পুরানবাজার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ বিভিন্ন কর্মসূচি রাখলেও আজকের দিনে শহীদ মিনারের কি অবস্থা।গরুর গোবর পরে আছে শহিদ মিনারে । নেই তেমন আলোর ব্যবস্থা,নেই চুনকাম,নেই জাগরিন অনুষ্ঠান। কে বা কারা হয়তো রসিকতা করে কলার ডাট দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন?
তিনি আরো বলেন, প্রশ্ন হলো তাহলে এই উদযাপন পরিষদ বা নানা আনুষ্ঠানিকতা করে লাভ কি? আমার মতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের নামে চাঁদাবাজি আর নিজেদের একদিনের জন্য সংগঠক হিসেবে পরিচিত করা ছাড়া আর কিছুই নয়। ধিক্কার জানাই এসব লোক দেখানো উদযাপন পরিষদকে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানায়, শুধু ভাষার মাস আসলেই স্মৃতির ফলকটির কথা সকলের মনে পড়ে। তাছাড়া বেশিরভাগ সময়ই যেন শহীদ মিনারটি অবহেলিত হয়ে দাঁড়িয়ে থাকে। এ বিষয়টি আমাদেরকে ব্যথিত করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া