অপারেশন ডেভিল হান্টঃ ফরিদগঞ্জে একদিনে আটক ১৪ জন
২৯ মে, ২০২৬ ০২:১৫ পূর্বাহ্ন

  

অপারেশন ডেভিল হান্টঃ ফরিদগঞ্জে একদিনে আটক ১৪ জন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০২-২০২৫ ০৬:২১ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্টঃ ফরিদগঞ্জে একদিনে আটক ১৪ জন
ফরিদগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে একদিনে যুবলীগ নেতা, সাজাপ্রাপ্ত আসামী ও দ্রুত বিচার আইনের মামলার আসামীসহ ১৪জনকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া এলাকা থেকে দুই নারীসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই একই বাড়ির বাসিন্দা। তারা হলেন: মৃত আ. রশিদ রাঢ়ীর ছেলে মো. ছানাউল্যাহ রাঢ়ী ও তার ভাই মিজান রাঢ়ী, মৃত আ. গফুর রাঢ়ীর ছেলে শাহ আলম রাঢ়ী ও তার ভাই রুহুল আমিন রাঢ়ী, মৃত আবু রাঢ়ীর স্ত্রী শাহিন আক্তার ও তার ছেলে মো. রিয়া রাঢ়ী, মৃত আ. ছাত্তার রাঢ়ীর স্ত্রী আলিমের নেছা।

একই রাতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতাকারী হিসেবে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী এলাকা থেকে যুবলীগ নেতা আলাউদ্দিন গাজীকে, একটি মাদক মামলায় (নং-৪০, তাং ২৫.০৯.২০২০/জিআর-২৯৬/২০) দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের মোস্তফা খানের ছেলে মো. জসিম উদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে চলতি মাসে পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সংঘটিত একটি চুরির ঘটনায় চোরাই মালামালসহ পাইকপাড়া গ্রামের ছিদ্দিক মিয়াজির ছেলে মো. শাহ আলম ও বাবুল হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে মো. জহির, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামের রফিকুল ইসলাম ও তার ছেলে মো. মুছা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, মাদকসহ সকল অপরাধ নির্মূলে চলমান ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০২-২০২৫ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 157 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া