কচুয়ায় কহলথুড়ি আদর্শ সমাজকল্যাণ সংঘের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
১১ জুন, ২০২৬ ০৭:২০ অপরাহ্ন

  

কচুয়ায় কহলথুড়ি আদর্শ সমাজকল্যাণ সংঘের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০২-২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন
কচুয়ায় কহলথুড়ি আদর্শ সমাজকল্যাণ সংঘের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কচুয়ায় অসহায় হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কড়ইয়া ইউনিয়নের কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংস্থা কহলথুড়ি আদর্শ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ গাইনী, মেডিসিন, চক্ষু ও দন্ত চিকিৎসকগণ রোগীদের রোগ নির্ণয় করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মহিন উদ্দিন জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭শতাধিক হতদরিদ্র রোগীকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান ছাড়াও ব্লাড গ্রুপিং, ওজন পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এ সময় সংগঠনের আহ্বায়ক হাজী রুহুল আমিন প্রধান, সাবেক সভাপতি মো. মফিজুল ইসলাম বাবুল, কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন, সহকারী প্রধান শিক্ষক খান বাহার, কহলথুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রিয়াজসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০২-২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া