চাঁদপুরে জামায়াত ইসলামীর বিশাল মিছিল
১৭ জুন, ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন

  

চাঁদপুরে জামায়াত ইসলামীর বিশাল মিছিল

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২১-০২-২০২৫ ০৬:৫০ অপরাহ্ন
চাঁদপুরে জামায়াত ইসলামীর বিশাল মিছিল
জামায়াত ইসলামীর আমিরের চাঁদপুরের হাজীগঞ্জে আগমন উপলক্ষে চাঁদপুরে বিশাল মিছিল করেছে জামায়াত ইসলামী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় জামাতের আমির হাজীগঞ্জে আগমন উপলক্ষে বাবুরহাট জামায়াত ইসলামী বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি বাবুরহাট উচ্চ বিদ্যালয় & কলেজের সামনে থেকে শুরু করে বাবুরহাট দক্ষিণ-মধ্যবাজার হয়ে মতলব রোডের পেন্নাই সড়কের চত্বরের শেষ হয়। তারা মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান মাধ্যমে ২২ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় সময় হাজীগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড. শফিকুল রহমান বিশাল সমাবেশে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়।

নেতাকর্মীরা বলেন, তার এই বিশাল পথ জনসভায় চাঁদপুর জেলায় সর্বস্তর জনগণকে উপস্থিত থেকে আগামী বাংলাদেশকে কোরআন ও সুন্নাহ আলোকে সাজানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী কালকের পথসভা দল মত নিবি-শেষে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানায়।

মিছিলে উপস্থিত ছিলেন,চাঁদপুর সদর উপজেলার সুরু মজলিসের সদস্য মোঃ রুস্তম খান, মাওলানা সাইফুল ইসলাম,১ নং বিষ্ণুপুরের জামাত ইসলামের সভাপতি কাজী আবু তাহের, ২ নং আশিকাটি ইউনিয়নের নাসির উদ্দিন সহ নেতৃবৃন্দ।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২১-০২-২০২৫ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া