জাটকা নিধন প্রতিরোধে জেলেদের সাথে জেলা টাস্কফোর্সের মতবিনিময় সভা
২৬ মে, ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন

  

জাটকা নিধন প্রতিরোধে জেলেদের সাথে জেলা টাস্কফোর্সের মতবিনিময় সভা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০২-২০২৫ ১২:০৯ অপরাহ্ন
জাটকা নিধন প্রতিরোধে জেলেদের সাথে জেলা টাস্কফোর্সের মতবিনিময় সভা
আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযানকে সামনে রেখে চাঁদপুরের জেলেদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা টাস্কফোর্স।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) সকালে চর উমেদ এলাকায় স্থানীয় জেলেদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়াও সভায় পুলিশ সুপার, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, জেলা মৎস্য কর্মকর্তা, স্টেশন কমান্ডার কোস্ট গার্ডসহ অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় জেলেদের জাটকা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় এবং আসন্ন অভিযানের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। অবৈধ জাল ব্যবহার করে যাতে কেউ জাটকা নিধন না করে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সরকার ঘোষিত অভয়াশ্রম এলাকায় মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্যে জেলেদের পরামর্শ দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, অভিযান চলাকালীন সময়ে নৌ পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কোনো আক্রমণ যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরে বিকেল ৪ টায় চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে জাটকা সংরক্ষণে জেলেদের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। সারাদিন মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলেদের সাথে এ সংক্রান্ত মতবিনিময় কার্যক্রম অব্যাহত ছিলো।

মতবিনিময় সভাগুলোতে জেলা প্রশাসক, জেলা মৎস্য কর্মকর্তা, স্টেশন কমান্ডার, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চল মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০২-২০২৫ ১২:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 108 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া