শতাধিক গাড়ির বহর নিয়ে চাঁদপুরে বিএনপি নেতার পথসভা
১৭ জুন, ২০২৬ ০৬:১৫ অপরাহ্ন

  

শতাধিক গাড়ির বহর নিয়ে চাঁদপুরে বিএনপি নেতার পথসভা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০২-২০২৫ ০৮:১২ অপরাহ্ন
শতাধিক গাড়ির বহর নিয়ে চাঁদপুরে বিএনপি নেতার পথসভা
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে চাঁদপুরের নির্যাতিত নেতা বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান প্রায় ১৬ বছর পরে শতাধিক গাড়ির বহর নিয়ে পথসভা করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকা থেকে সড়ক পথে গাড়ী বহর নিয়ে চাঁদপুর জেলায় প্রবেশ করেন।

এসময় বাবুরহাট থেকে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার সাধারণ মানুষ তাকে ফুলেল সংবর্ধনা জানান।

গাড়ী বহর নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে পথ সভায় বক্তব্য দেন এই নেতা ।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারআমাকে গত ১৬ বছর মিথ্যা মামলা দিয়ে পাসপোর্ট আটকিয়ে রেখেছিলো। ভিসা না দেয়ায় আমি গত ষোল বছর নিজ জন্মভূমিতে পা রাখতে পারি নাই। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে আমি আমার পাসপোর্ট ফিরে পেয়ে দেশে আসি।

বিএনপির এই নেতা বলেন, আমরা জিয়ার সৈনিক৷ আমি কোন নেতা না, আমি আপনাদের মত একজন সৈনিক। নিজেরা নিজেরা যদি আমরা মারামারি কাটাকাটি করি, তাহলে আমাদের দল টিকানো কষ্টকর হয়ে যাবে। আবার ষোল বছর আমাদের পিছিয়ে যেতে হবে। আমরা এক নেতা আরেক নেতার উপর যেন শক্তি প্রয়োগ না করি। একজন নেতার ভোটের যে মূল্য একজন রাস্তায় যে ঘুমায় তার ভোটের মূল্যও একই। চাঁদপুরে অনেকেই বলেন নেতা কে হবেন। নেতা নির্ধারণ করবেন আমাদের নেতা তারেক রহমান।

এসময় চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল সহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০২-২০২৫ ০৮:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 192 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া