শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০২-২০২৫ ০৮:১৯ অপরাহ্ন |
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজিগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজিগঞ্জ থানা পুলিশ যৌথভাবে হাজীগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালনা করে। অভিযানে উপজেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মানিক কাজীর ছেলে কাজী আহমেদ শরীফ (৩৫), আব্দুল কাদেরের ছেলের আইয়ূব ভূঁইয়া (৪৫), আকবর আলীর ছেলে খোরশেদ আলম (৩৮), মানিক কাজীর মেয়ে পলি বেগম (২৮) ও নাজিয়া আক্তার কাঁকন (২৫)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও তাদের বাড়ি হতে ৩৯০ পিছ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার টাকা এবং ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, এই ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াদিন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া