শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০২-২০২৫ ০৮:০০ অপরাহ্ন |
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ফরিদগঞ্জ চান্দ্রা ও গাজীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, ভোক্তা অধিকার আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন খাবার দ্রব্য তৈরি,সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকা, ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে চিটাগাং বেকারি মালিককে ১০ হাজার টাকা, ঢাকা বেকারি মালিককে ৬ হাজার টাকা এবং ইসলামিয়া ব্রেড মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া