শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০২-২০২৫ ০৮:১০ অপরাহ্ন |
গল্লাক আদর্শ কলেজে মোল্লা ডেভলপমেন্টের স্বত্বাধিকারী আলহাজ্ব ফারুক হোসেন মোল্লার অর্থায়নে কলেজ মিলনায়তনে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মাহবুব মোরশেদ কচি পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশীদ বলেন, রাজনীতির ছদ্মাবরণে আওয়ামী লীগ বিগত ১৫ বছর ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদের কারণে শিক্ষাব্যবস্থা থেকে নীতি-নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ হারিয়ে গিয়েছিল। তাদের কথিত শিক্ষা ক্যারিকুলামে জীবননির্ভর ও কর্মমুখী কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত। এসব কালো থাবা মুক্ত হতে এবং শিক্ষাব্যবস্থাকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিকল্প নেই।
কলেজের প্রভাষক শাহমুব জুয়েল ও সাবেক ছাত্রদল নেতা মো. রাশেদ আলমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, প্রভাষক ফারুক আহাম্মেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, বিএনপি নেতা আসাদুজ্জামান খান কালু, আশরাফ খান আশু, সাবেক ছাত্রদল নেতা সোহেল খান, এমএ কাইয়ুম, গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন কালু, সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন বাবলু, আবুল কাশেম সবুজ, সুমন চৌধুরী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, ইয়াছিন আখন সুজন ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া