শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০২-২০২৫ ০৭:১৬ অপরাহ্ন |
সোমবার (২৪ ফেব্রুয়ারি ) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, মো. আজম খান আপনি আপনার এলাকায় বিশাল গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করেছেন, যা সম্পূর্ণরুপে দলের সিদ্ধান্তের পরিপন্থী। দলের একজন দায়িত্বশীল নেতা হয়ে দলীয় সিদ্ধান্তের বিষয়ে অমনোযোগী ও উদাসীন থাকা নিঃসন্দেহে আপনার দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। সুতরাং আপনার বিরুদ্ধে কেন শান্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী দুদিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্যে আপনাকে নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি অতীব জরুরি।
উল্লেখ্য, গত শনিবার (২২ ফেব্রুয়ারি ) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কযোগে মতলব- বাবুরহাট হয়ে শহরে বিশাল গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করেন বিএনপির ওই নেতা আজম খান। পরে হাসান আলী হাই স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া