ফরিদগঞ্জে ৮ দফা দাবি আদায়ে কৃষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত
০৭ মে, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ৮ দফা দাবি আদায়ে কৃষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০২-২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন
ফরিদগঞ্জে ৮ দফা দাবি আদায়ে কৃষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত
চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি)'র অভ্যন্তরে বোরো মৌসুমে সেচ সংকট ও আমন মৌসুমে জলাবদ্ধতার কারণ, প্রতিকারে করণীয়সহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারি ) দিনব্যাপী ফরিদগঞ্জের ওনুআ পাঠাগার মিলনায়তনে কৃষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় লিখিতভাবে উপস্থাপিত দাবিগুলো হলো: গত আমন মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চাঁদপুর-লক্ষ্মীপুর এলাকার কৃষক, বর্গা, ইজারাচাষীসহ সকল দরিদ্র কৃষকের জন্যে আগামী বৈশাখ পর্যন্ত রেশনিং ব্যবস্থা চালু, কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ নগদ আর্থিক সহায়তা, সকল কৃষি ও এনজিও ঋণ মওকুফ ঘোষণাসহ সার্টিফি মামলা প্রত্যাহার করা।

কৃষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: চলমান বোরোপিট খালসহ সকল খাল খনন অব্যাহত রাখার পাশাপাশি আগামী মৌসুমে ডাকাতিয়া নদী খনন শুরু করা, একই সাথে ডাকাতিয়া নদীর ফরিদগঞ্জ উপজেলাধীন কেরোয়া, মিরপুর, চরবসন্ত, চররামপুর, গোবিন্দপুর, রামপুর, পিরোজপুর হয়ে সন্তোষপুর, কাটাখালি, পোঁয়ারচর, কালিরবাজার হয়ে সন্তোষপুর গ্রাম পর্যন্ত এবং বোরোপিট খালে সকল অবৈধ ইজারা বাতিল ও বাঁধ/বাধাসহ অবৈধ দখল উচ্ছেদ করা।

সভায় গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জেলা প্রশাসকের সাথে কৃষকদের মতবিনিময় সভায় সিদ্ধান্তসমূহ মূল্যায়ন ও ১৫ দিনের মধ্যে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার কলি'র পরিচালনায় প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. মমতাজ উদ্দিন সরকার, আব্দুল ওয়াদুদ, তাবারক উল্যাহ, আলী আহাম্মদ শেখ ও তাজুল ইসলাম গাজী।

কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশিদ পাটওয়ারী, মো. দেলোয়ার হোসেন, নেছার আহম্মেদ, শাহআলম পাটওয়ারী, মোজাম্মেল পাটওয়ারী, জলিল আহমেদ তালুকদার প্রমুখ। এছাড়াও ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির নতুন কর্মসূচির মধ্যে রয়েছে: আগামী মার্চ-এপ্রিল দুই মাস উপজেলা ও সকল ইউনিয়নব্যাপী সংগ্রাম কমিটি গঠন ও কৃষকদের সচেতনতা সভা অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০২-২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া