৫দফা দাবিতে সিভিল সার্জন কাছে স্মারকলিপি দিয়েছেন চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীরা
০৩ জুন, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন

  

৫দফা দাবিতে সিভিল সার্জন কাছে স্মারকলিপি দিয়েছেন চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীরা

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২৫-০২-২০২৫ ০২:১৭ অপরাহ্ন
৫দফা দাবিতে সিভিল সার্জন কাছে স্মারকলিপি দিয়েছেন চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীরা
এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধসহ ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা,ওয়ার্ড বর্জনের পাশাপাশি মানববন্ধন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের পর এবার চাঁদপুর সিভিল সার্জন কাছে স্মারকলিপি দিয়েছেন চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন এর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সেসময় ইন্টার্ন চিকিৎসক সাফায়াত সাজিদ জানান, আমাদের ৫দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।তবে জরুরী বিভাগ এর আওতাভুক্ত থাকবে।আমরা চাই দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক।

ফাইনাল ইয়ারের শিক্ষার্থী রবিউল হাসান জানান, আমাদের দাবিগুলো যৌক্তিক। আমাদের দাবিগুলো মেনে নিতে হবে।দাবি আদায় না হলে আমরা ক্লাসে ফিরে যাবো না।

সেসময় চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন(আইডিএ) সদস্য এবং মেডিকেল কলেজ এর বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২৫-০২-২০২৫ ০২:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া