মতলবে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৫তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ জুন, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

  

মতলবে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৫তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৫-০২-২০২৫ ০৪:০৫ অপরাহ্ন
মতলবে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৫তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৫তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. আশরাফুল আলম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কাউসার আহম্মেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, বিদ্যোৎসাহী সদস্য মো. এমদাদুল হক মোল্লা ও আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সুধীজন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০২-২০২৫ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া