ফরিদগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৬ মে, ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৫-০২-২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে ফরিদগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার নুরুন্নবী নোমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম, রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্দিক কবির মীর।

সভাপতির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, সরকারের 'খ' শ্রেণিভুক্ত এই দিবসটি আপামর জনসাধারণের জন্যে গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয় সরকার বিভাগেই আমরা বেশ কয়েকটি বিভাগ এদেশের সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকি। এছাড়া দিবসের প্রতিপাদ্যকে আমরা যেন পালন করি।

তিনি আরো বলেন, স্থানীয় সরকারের মধ্যে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নিয়মিত সাধারণ মানুষকে অনেক ধরনের সেবা প্রদান করে চলছে। কিন্তু সেবাদান যেন জনকল্যাণময় হয় সেদিকে বেশি করে নজর দিতে হবে। এছাড়া এখন প্রায় সকল ধরনের সেবাই অনলাইন নির্ভর। ফলে সেবা নেয়ার ক্ষেত্রে প্রাথমিক কাজটি অর্থাৎ জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশি সনদসহ সকল কিছুতেই সেবা গ্রহীতাকে নিজে থেকেই আবেদন করার পর পরবর্তীতে অফিসে এসে সেবা গ্রহণ করতে হয়। যদিও আমাদের দেশে এখনো সেবা গ্রহীতাদের নিজ থেকেই আবেদন করার সংস্কৃতি গড়ে উঠেনি। ফলে অফিসের সহায়তায় আবেদন থেকে শুরু করে সবকিছু হচ্ছে। ফথে এসব কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০২-২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 152 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া