পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাজীগঞ্জে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
২৯ আগস্ট, ২০২৬ ০৫:১৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাজীগঞ্জে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

শামসুল আলম জুয়েল
২৫-০২-২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন
পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাজীগঞ্জে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ৪০০ কেজি পলিথিন জব্দ এবং ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের মকিমাবাদ এলাকায় একটি ব্যাটারী চালিত ইজিবাইক থেকে ৪০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এই ঘটনায় ওই পলিথিনের মালিক মো. শরীফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মওজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল সহযোগিতা করে।


শামসুল আলম জুয়েল ২৫-০২-২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া