চাঁদপুর শহরে যৌথ বাহিনীর সহযোগিতায় মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান
২৯ মে, ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন

  

চাঁদপুর শহরে যৌথ বাহিনীর সহযোগিতায় মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০২-২০২৫ ১২:০৪ অপরাহ্ন
চাঁদপুর শহরে যৌথ বাহিনীর সহযোগিতায় মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান
চাঁদপুর শহরের পুরাণবাজার ব্রিজ চত্বরসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অভিযানে হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, লাইসেন্স না থাকা মোটরসাইকেল এবং যানবাহন জব্দ, মামলা দায়ের ও জরিমানা করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহফুজ মিয়া জানান, সেনাবাহিনীর নেতৃত্বে ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে। এ সময় অনিয়ম পাওয়া ৯টি গাড়ি জব্দ ও ১৫টি মামলায় জরিমানা করা হয়েছে।

এ সময় মডেল থানা পুলিশও সঙ্গে ছিলো। সেনাবাহিনীর নেতৃত্বে চাঁদপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৫ ১২:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া