সারাদেশে রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
২৬ মে, ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন

  

সারাদেশে রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০২-২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন
সারাদেশে রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
আজ ফাল্গুন মাসের ১৩ তারিখ। সারাদেশ থেকে শীত প্রায় বিদায় নিয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ৩০ ডিগ্রির ঘরে রয়েছে। বিপরীতে ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের বাকি দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী মার্চ মাসের শুরু থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পাশাপাশি এই কয়েকদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আবহাওয়াবিদ একেএন নাজমুল হক বলেন, এখন যেহেতু দিন বড় হচ্ছে তাই গরম বাড়ছে। তবে এখনকার আবহাওয়া আরামদায়ক। গ্রামাঞ্চলে তাপমাত্রা কম, শীতও বেশি না। কারণ তাপমাত্রা সকালে কম হলেও সেটি স্ট্যাবল না।

তিনি বলেন, দ্রুত শীতের মৌসুমি বায়ু বিদায় নেবে। মার্চের দ্বিতীয় সপ্তাহের পর থেকে তীব্র গরমের অনুভূতি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া