শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৫ ০৭:৩৯ অপরাহ্ন |
বুধবার (২৬ ফেব্রুয়ারি) শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপি, জাতীয় পার্টি, গন-অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, সমাজের প্রতিনিধি, যুব সংগঠন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে।
তিনি আরো বলেন, আত্ম-সামাজিক উন্নয়ন করতে হবে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসহ কয়েকটি বিষয় জড়িত। মেয়েদের শিক্ষার মান না বাড়লেও হার বেড়েছে। আমাদের মধ্যে কিছু কালচার বিদ্যমান রয়েছে। এর মধ্যে খারাপ কালচার থেকে বের হয়ে আসতে হবে।
ম্যাফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের পলাশ, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, পিপি অ্যাড. কুহিনূর রশিদ, জেলা গন অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন।
সভায় বক্তারা যে সকল সমস্যা ও সুপারিশ তুলে ধরেন তা হলঃ বর্তমানে চাঁদপুরে বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কোভিড-১৯ চলাকালীন ও পরবর্তী সময়ে বাল্য বিবাহের এ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বাল্যবিবাহ তুলনামূলক ভাবে রিমোট এলাকাগুরোতে বেশী সংগঠিত হচ্ছে। এরমধ্যে ২নং ওয়ার্ড থেকে ৮ নং ওয়ার্ড পর্যন্ত ব্যাপক হারে হচ্ছে। উল্লেখ্যযোগ্য হল ৭ নং ওয়ার্ডের ব্যাপারে কয়েকটি স্কুল যেমন- শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, আক্কাস আলী, উত্তর শ্রীরামদি প্রাথমিক স্কুল, এছাড়াও অন্যান্য ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। লক্ষনীয় বিষয় হল তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর শিশুদের বাল্যবিবাহ ঘটছে বেশী। এই কনফারেন্স হতে চাঁদপুরে বাল্যবিবাহরে মত জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে নাগরিক সমাজ, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করা হয়।
চাঁদপুর জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তাদের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থানীয় জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমত প্রতিষ্ঠার করণীয় ঠিক করতে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাদঁপুর এই আলোচনা সভার আয়োজন করে।
ম্যাফের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার ও দপ্তর সম্পাদক নাহিদা সুলতানা সেতুর যৌথ পরিচালনায় আরোও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের নেত্রী অ্যাড. রেহেনা ইয়াসমিন কচি, ইমাম পরিষদের (তালতলা পাটওয়ারীবাড়ি জামে মসজিদের খতিব) মাওঃ আব্দুস সালাম, সদর উপজেলা জাতীয়পার্টি সভাপতি মো.জাকির হোসেন হিরু, জেলা কৃষকদলের সভাপতি ও ম্যাফের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, চাঁদপুর প্রভাতি কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাকিবুল ইসলাম, পৌর মহিলা দলের সহ-সভাপতি ফারজানা রুজি, সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, তারণ্যের অগ্রদুতের সাধারণ সম্পাদক তাহসিনুর রহমান বুনন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাফের সদস্য তানিয়া ইসলাম।
যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এই আলোচনা সভা অনুষ্ঠানে সহায়তা করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া