শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৫ ০৯:০৭ অপরাহ্ন |
বুধবার (২৬ ফেব্রুয়ারী) ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপূর্ন পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১৬৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
এরপর ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও হাজীগঞ্জ সেবা সংঘের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন সরকার নোমানের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক মো. কামরুল হাসান। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৪টি পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ করা হয় এবং ৭ জন বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।
প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, আনারস প্রতীকের প্রার্থী মাসুম গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন শরিফুল ইসলাম ও খোরশেদ আলম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী সলেমান বেপারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন শাহিদুল ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঘুড়ি প্রতীকের প্রার্থী রিয়াদ দর্জি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইসমাঈল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোবাইল প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন শরীফ মিজি।
বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ইয়াকুব মোল্লা, দপ্তর সম্পাদক মো. রোকন, প্রচার সম্পাদক মো. রহমত উল্যাহ, বানিজ্য সম্পাদক মো. ইব্রাহিম, কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) ইয়াছিন রবিন, কাউন্সিলর-১ আবু তোহা ও কাউন্সিলর-২ মো. হোসেন।
নির্বাচন কার্যক্রমে দায়িত্ব পালন করেন, সহকারী নির্বাচন কমিশনার বিএম আলাউদ্দিন, সানাউল্যাহ, মাহবুবুর রহমান পনু, কাজী মোস্তফা ও কাউসার হোসেন। এসময় অতিথি হিসেবে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম মোহনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া