শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৫ ০৯:২৬ অপরাহ্ন |
টমেটো নিয়মিত খেলে মুখের ত্বকের সৌন্দর্য অটুট থাকে। বয়স বাড়ার সময় আমাদের মুখের ত্বকে বয়সের ছাপ পড়ে, নিয়মিত টমেটো খেলে এই ছাপ পড়ে ধীরে ধীরে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও টমেটো সহায়ক।
এবার আসি টক দই প্রসঙ্গে। এতে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি৬, বি১২, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। টক দই প্রোবায়োটিক, যা পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। এতে নানা খনিজ উপাদান ও ভালো ব্যাকটেরিয়া আছে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। টক দইও পরোক্ষভাবে ওজন কমাতে কার্যকর। ত্বক ও চুল ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শসা, টক দই ও টমেটোর সালাদ জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, এটি কম দামে ও সহজে পাওয়া যায়। মুখরোচক তো বটেই। এই তিন উপকরণ একত্রে মেশালে যে স্বাদ তৈরি হয়, সেটি আমাদের বেশির ভাগেরই প্রিয়। আর তাই লোকে খাবারটি পছন্দ করে। তবে জনপ্রিয় সালাদটি একসঙ্গে বেশি খেয়ে ফেললে বদহজমের সমস্যা দেখা দিতে পারে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া