মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ
২৬ মে, ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন

  

মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০২-২০২৫ ০৯:৩৪ অপরাহ্ন
মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ
জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, জাটকা ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ৫২৯ জন জেলেদের মাঝে ২১ দশমিক ১৬ মেট্রিক টন চাউল জন প্রতি ৪০ কেজি করে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম সরকার, মো. মানিক মিয়াজী, মো. সিদ্দিকুর রহমান, হাসমত আলী, মো. সবুজ মিয়া, মানিক মিয়া. আসমা আক্তার মাহমুদা বেগম অলিফা বেগম।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৫ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 172 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া